1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলে হারুন অর রশিদ যুগ্ম আহ্বায়ক মনোনীত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখায় হারুন অর রশিদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে সংযোজন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কৃষক দলের পক্ষে শাহ আলম বেপারীর লিখিত বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হারুন অর রশিদকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হারুন অর রশিদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলে আমাকে যুগ্ম আহ্বায়ক করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ডা. মো. শাহীন মিয়া, সদস্য সচিব আলম ভাইসহ জেলা কৃষক দলের সকল নেতৃবৃন্দকে।
তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন ও অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ এলে কৃষকদের জন্য প্রযুক্তিগত সহায়তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারি সুবিধা নিশ্চিত করতে কাজ করা হবে। আধুনিক প্রযুক্তি ও সংযুক্তিকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থার আধুনিকায়নে নতুন গতি ফেরানো হবে।
কৃষকদের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বলেন, গ্রামবাংলা থেকে শহর পর্যন্ত কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের সুবিধা-অসুবিধা, আবাদি ও অনাবাদি জমির সঠিক ব্যবহার এবং চাষাবাদে ভালো ফলন নিশ্চিত করতে কৃষক দল সক্রিয় ভূমিকা রাখবে।
প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে হারুন অর রশিদ বলেন, দেশের অধিকাংশ গ্রামীণ কৃষক প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পান না। তাই মাঠপর্যায়ে হাতে-কলমে সহজ প্রশিক্ষণ ও তথ্যসেবা বাড়ানো হলে দেশের উর্বর জমিতে উৎপাদন আরও বাড়বে এবং বাংলাদেশ আবারও সুজলা-সুফলা শস্য শ্যামলা হিসেবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park