1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

অপরাধী যেই হোক, ছাড় নয়, নারায়ণগঞ্জে তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :-

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য একটি বড় সমস্যা। এসব সমস্যাকে উৎখাত করাই বিএনপির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে তিনি মা-বোনদের নিরাপদ চলাচল এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। গভীর রাত ও তীব্র শীত উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে তাহাজ্জত নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, একসময় এই জেলার খাল-নালাগুলো প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। বর্তমানে অধিকাংশ খাল ভরাট ও দখলের কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিএনপি ক্ষমতায় এলে ভরাট হয়ে যাওয়া সব খাল পুনঃখননের মাধ্যমে শহর ও জেলার প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে। দুর্নীতি ও মাদক প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্তত ২০টি স্থানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে, যা সবাই জানে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শুধু খাল খনন নয়, ভেঙে যাওয়া রাস্তা, স্কুল ও কালভার্ট পুনর্নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এই কার্ড মূলত মা ও গৃহিণীদের দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি মাসে সাত থেকে দশ দিনের জন্য নগদ অর্থ অথবা খাদ্য সহায়তা প্রদান করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বারবার ডামি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নতুন করে শুরু হওয়া ষড়যন্ত্র মোকাবিলায় ভোটের দিন ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তারেক রহমান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালামসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park