1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:-

চলমান জাতীয় সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা কে একটি কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরে নারায়ণগঞ্জে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় সোনারগাঁয়ের কাঁচপুরে এ বৈঠকের আয়োজন করা হয়। হেযবুত তওহীদ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশিষ্ট সাংবাদিক ও হেযবুত তওহীদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। মূল প্রবন্ধে তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক প্রগতি সম্পূর্ণভাবে তার গৃহীত রাষ্ট্রব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস প্রমাণ করে, মানবসৃষ্ট কোনো মতবাদ বা ব্যবস্থা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সব ব্যবস্থাই শেষ পর্যন্ত মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছরে অসংখ্যবার সংবিধান সংশোধন, বহু নির্বাচন এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির মৌলিক সংকটের কোনো টেকসই সমাধান আজও হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় ক্রমেই বাড়ছে। এর মূল কারণ হলো-আমরা যে রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছি, সেটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহ প্রদত্ত জীবনবিধান গ্রহণ করা।”মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত সাংবাদিক ও সুধীজনেরা আলোচ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন এবং নিজ নিজ সুচিন্তিত মতামত তুলে ধরেন গণমাধ্যমকর্মীদের মধ্যে, গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল, নাগরিক টিভি প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন, দৈনিক ইনকিলাবের বন্দর উপজেলা প্রতিনিধি এস এম নাসের।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম হানিফ, রুপগঞ্জ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সাইফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আরিফ খান শুভ, একুশে বাংলার নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম, সানাউল্লাহ মুন্সী, জেলা প্রতিনিধি ই টেন টিভি, দৈনিক মুক্ত খবরের মো. সোহেল, নিউজ২১-এর স্টাফ রিপোর্টার মো. সুমন, প্রতিদিনের নারায়ণগঞ্জ সম্পাদক ও প্রকাশক, এর হাবিবুর রহমান, নুর মোহাম্মদ সুজন, স্টাফ রিপোর্টার, আলোকিত সকাল, হারুন অর রশিদ বিশেষ প্রতিনিধি সমকালীন কাগজ,  দৈনিক নাগরিক সংবাদ এর স্টাফ রিপোটার মাকসুদুর রহমান তুষার, চ্যানেল এ ওয়ান, রুপগঞ্জ প্রতিনিধি, নুর নবী জনি, সাধারণ সম্পাদক, সোনারগাঁও সিটি প্রেস ক্লাব), হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও সিটি প্রেস ক্লাব, সুমন মিয়া, বন্দর প্রতিনিধি, চ্যানেল এস এবং মো. স্বপন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park