1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ০২রা ফেব্রুয়ারি সকাল ১১টায় সোনারগাঁও উপজেলার কাচাঁপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এবং আহ্বান কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুল আলম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের সোনারগাঁও বন্দর প্রতিনিধি আক্তার হোসেন। যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁও প্রতিনিধি ও দৈনিক বাংলাভূমির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ই-টেন টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সানাউল্লাহ মুন্সি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোকিত সকালের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ সুজন। অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে নাগরিক সংবাদের সাইফুল ইসলামকে। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন চ্যানেল এ-১ এর রূপগঞ্জ ও ডেমরা প্রতিনিধি মাকসুদুল হোসেন তুষার। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের রূপগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের আড়াইহাজার প্রতিনিধি মোক্তার হোসেন আজাদ, আইন বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক সমকালীন কাগজের বন্দর প্রতিনিধি ইব্রাহিম সুমন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ডে নাইট নিউজের স্টাফ রিপোর্টার সূর্য আহমেদ মিঠুন দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান, মাসুম বিল্লাহ, আরিফুর রহমান ও হারুন অর রশিদ। পাশাপাশি সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সময়ের কাগজের বন্দর প্রতিনিধি ডা. আরমান হোসেন, আশিকুর রহমান, মোঃ সোহাগ মিয়া, আব্দুস সালাম সুজন ও আসমা আক্তার সীমা।
সভায় উপস্থিত বক্তারা বলেন, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নতুন কমিটির সদস্যরাও সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park