1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সংঘর্ষ: অগ্নিসংযোগে ১২টি বাড়ি পুড়ে ছাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আপন দুই ভাইয়ের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামে এ সংঘর্ষে অন্তত ১২টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আষাড়িয়ারচর এলাকায় শিল্পকারখানা ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জলিলের মধ্যে বিরোধ চলছিল। তারা আপন দুই ভাই। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর রউফ গ্রুপ জলিল গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালায়। এ সময় জলিলপন্থীদের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে জাতীয় পার্টির নেতা সারোয়ার হোসেন ও মোক্তারের বাড়িসহ অন্তত ১২টি বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে রউফপন্থীরা তাদের কাজে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে আব্দুর রউফ বলেন, “জলিল ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে।”অন্যদিকে মো. জলিল অভিযোগ করেন, “রউফের লাঠিয়াল বাহিনী পূর্বপরিকল্পিতভাবে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ও মালামাল লুট করেছে।”

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে অবৈধ গ্যাস ব্যবসা, চাঁদাবাজি ও শিল্প এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ আব্দুর রউফের অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করলে জলিলকে দায়ী করে রউফ ক্ষিপ্ত হন। এর জের ধরেই বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবে কিছু সময় কাজে বাধা দেওয়া হয়। পরে কঠিন পরিশ্রমে আগুন নেভানো সম্ভব হয়।”

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের নেতা আব্দুর রউফ ও মো. জলিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park