1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে কলেজ ছাত্রী মীম হত্যা: ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

সোনারগাঁ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। তারা হত্যাকারী স্বামী রায়হান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সোনারগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, পাবনার সুজানগরের দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সায়মা আক্তার মীম প্রায় দুই বছর আগে পারিবারিক মতের বাইরে গিয়ে প্রেমের সম্পর্কের সূত্র ধরে রায়হান নামে এক যুবককে বিয়ে করেন। বিয়ের পর তারা সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

গত ১০ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মীম। অনেক খোঁজাখুঁজির পর ১৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কাইকারটেক সেতুর পাশের ঝোপ থেকে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ থানার পুলিশ জানান, হত্যার পর লাশ বস্তায় ভরে ওই ঝোপে ফেলে রাখা হয়।

সোনারগাঁ থানা পুলিশের তৎপরতায় ঘটনার দিনই (১৪ অক্টোবর) মীমের স্বামী রায়হানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে উপস্থাপন করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী মীমকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

মানববন্ধনে অংশ নেওয়া মীমের সহপাঠীরা বলেন, “ভালোবেসে বিয়ে করেছিল মীম, কিন্তু সেই সম্পর্কই তার জীবনের অবসান ডেকে আনল। এমন মর্মান্তিক হত্যার সুষ্ঠু বিচার চাই। রায়হানের ফাঁসি চাই।” শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা চাই না মীমের মত আর কোনো বোন, কোনো শিক্ষার্থী এভাবে হারিয়ে যাক।”

সোনারগাঁ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “এটি অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ড। আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে।”

সায়মা আক্তার মীমের করুণ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, প্রেম কিংবা বিবাহের সম্পর্ক যতই গভীর হোক, সেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও নিরাপত্তা না থাকলে তা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। একজন শিক্ষার্থীর অপমৃত্যু যেন আমাদের বিবেককে জাগ্রত করে এবং সমাজে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হয় এটাই সকলের প্রত্যাশা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park