1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

আন্তর্জাতিক যুব দিবস আজ । দিবসটির এবারের প্রতিপাদ্য হল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।প্রতি বছরের ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। দিনটি প্রথম পালিত হয়  ২০০০ সালে।

সোনারগাঁয়ে ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে যুব উন্নয়ন চত্বর র‌্যালি ও উপজেলা হলরুমে নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মো: মাসুদ ভূইয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারজানা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, মো: আলমগী চৌধুরী, উপজেলা প্রকৌশলী, মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস কর্তকর্তা, ডা: মো: জামিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যুব উন্নয়ন থেকে পুরষ্কার প্রাপ্ত নিবন্ধনকৃত প্রায় ১৫ টি সংগঠণের সংগঠক ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহানারা আক্তার, আলেয়া আক্তার, ইমরান হাসান অপু, সানাউল্লাহ বেপারী, উজ্জল হোসেন মাসুম, আজিজুর রহমান, ফয়সাল আহম্মেদ, সৈয়দ সাইদুল ইসলাম, মো: শাকিল হোসেন, তৈয়বা আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান অতিধি বক্তব্যে, ফারজানা রহমান বলেন, যুবদের জন্য আমার দরজা সব খোলা, আপনারা যে কোন বিষয়ে আমার কাছে উপস্থাপন করবেন। আমি সর্বচ্চো চেষ্ঠা করব সেটা বাস্তবায়ন করার।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

আলোচনা শেষে ছয়জন সেবা প্রত্যাশীকে ১২০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। এছাড়া দশটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park