
নিজস্ব প্রতিবেদেক:
হবিগঞ্জ চুনারুঘাট রেমিট্যান্স যোদ্ধা আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালে সোনারগাঁও উপজেলা। ২রা আগষ্ট (শনিবার) চুনারুঘাট শহীদ স্মৃতি লালচান্দ চা বাগান বড় মাঠে প্রথম সেমিফাইনালে শক্তিশালী বিজয়নগর উপজেলা এবং সোনারগাঁও উপজেলা মোকাবেলা বলে। প্রথমে টসে জিতে নির্ধারিত ১৬ ওভারে বিজয়নগর ২১৮ রান করে, জবাবে সোনারগাঁও উপজেলা ১২ ওভার ২ উইকেটে ২১৯ নিয়ে সহজে জয় ছিনিয়ে নেয়। বিজয়নগর উপজেলাকে ০৯ উইকেটে হারিয়ে ২য় বারের মতো সোনারগাঁও উপজেলা ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় সোনারগাঁওয়ের ব্যাটসম্যান সাব্বির। এই জয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশন ও সোনারগাঁও ভাই কিংসের চেয়ারম্যান আল মাহমুদ সকল খেলোয়াড় এবং সোনারগাঁও উপজেলা বাসীকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে সোনারগাঁওয়ের সকল ক্রীড়া প্রেমিদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।