1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আওয়ামী’লীগ নেতা আনিছ মাতব্বরকে ওএমএস’র ডিলার নিয়োগ দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

আওয়ামীলীগ স্বৈর শাসকের আমলে অভিযোগ রয়েছে  অনেক আওয়ামীলীগ নেতা অনিয়ম দুর্নীতি করে সরকারি  অনেক কাজ বাগিয়ে নিয়ে রাতারাতি সম্পদের পাহাড় গড়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন।  তেমনি  একজন ব্যক্তি বরিশাল জেলার কাজীরহাট থানার মেহেন্দিগঞ্জ উপজেলার ৭নং ভাসানচর ইউনিয়নের  চৌধুরী বাজারের বাসিন্দা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিছ কুইট্টাল ওরফে আনিচ মাতব্বর। অভিযোগ উঠেছে  গত বছর ৫ আগষ্ট  ছাত্র জনতার গণঅভ্যুত্থানে  স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পর ও এখানো আওয়ামীলীগ নেতারা প্রভাব খাটিয়ে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারি দপ্তর গুলোতে অবাধে বিচরণ করছে এবং বিভিন্ন সরকারি কাজ সরকারি কর্মকর্তা দের সঙ্গে লিয়াজু করে ভাগিয়ে নিচ্ছে। তেমনি ওএমএস ডিলার ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাসানচর  ইউনিয়নের চৌধুরী বাজারের বাসিন্দা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিছ কুইট্টাল ওরফে আনিচ মাতব্বরের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় অসংখ্য মানুষের বাড়ি ঘর ও জমি দক্খল করেছিল আনিছ মাতব্বর। আরো অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় বিচারের নামে এলাকার সাধারণ মানুষের সাথে অর্থ নিয়ে করেছিলেন অবিচার। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, যেখানে স্বৈরাচার দুর্নীতিবাজ  আওয়ামীলীগ সরকার পতন হয়েছে প্রায় ১ বছর হতে চলেছে।  সেখানে কি ভাবে বতর্মানে একজন স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দোষর ওএমএস ডিলারের নিয়োগ পান আমাদের বোধগম্য হয় না। স্থানীয় আরেক বাসিন্দা বলেন, সরকারি কর্মকর্তা দের সঙ্গে লিয়াজু করে তাদের অর্থনৈতিক ভাবে ম্যানেজ করে  ওএমএস ডিলার বাগিয়ে নিয়েছেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপর দিকে এই ঘটনায় এলাকাবাসীর প্রতিনিধি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাথে ফোন আলাপে  আওয়ামীলীগ নেতা আনিছ কুইট্টাল এর  এই নিয়োগ বাতিল চেয়েছে ও  লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি  এলাকার জনগণের মেহেন্দিগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার এর কাছে জোড়ালো দাবি জানিয়েছেন আওয়ামীলীগ নেতা আনিছ কুইট্টাল ওরফে আনিচ মাতব্বরের ওএমএস ডিলার নিয়োগ  প্রক্রিয়াটি পুণ: বিবেচনা করে বাতিল করার জন্য আন্তরিক সহযোগিতা  একান্ত ভাবে কামনা  করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park