1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা: এমপি খোকা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তারই ছেলে তারেক রহমানের পরিকল্পনায় ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছে। আমরা আর এই স্বাধীনতা বিরোধী দলকে বাংলাদেশের নেতৃত্বে চাই না৷

রবিবার সোনারগাঁয়ের সাদিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খোকা এসব কথা বলেন।

এ সময় ১৫ ও ২১ আগস্টে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

শোক সভায় সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহ্বায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, মাসুদ মোল্লাসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park