1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে_ জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪১৭ বার পঠিত

মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক সরকারি বেতন ভাতা দিতে হবে… জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূইয়া

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁযে আরবী বিশ্ববিদ্যালয় ছিল, যার নামে সারা বিশ্বে সোনারগাঁ পরিচিতি পেতো কিন্তু এখন সোনারগাঁয়ের শিক্ষার কি অবস্থা। সোনারগাঁয়ে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে। তাদের অবস্থাও তেমন ভালো না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলোকে জাতীয়করণ করা দরকার। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগ কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তি সরকারের শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছে এ সরকারের আমলেই এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

তিনি আরো বলেন, আমরা ন্যায় বিচার চাই। কিন্তু দুঃখের বিষয় এখনো জমি, বাড়ি দখল হয়। কলকারখানা ফ্যাক্টরি দখল হয়। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। কৃষকের গরু ছাগল দিনে দুপুরে জোর করে নিয়ে জবাই করে খায়। আমরা যদি সুন্দর সোনারগাঁ তৈরী করতে চাই তাহলে সকলে মিলে মিশে কাজ করতে হবে। মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে। কোরআনের সমাজ তৈরী করতে হলে সবার আগে মসজিদের ইমামদের মাদ্রাসার শিক্ষকদের এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে দেশের জন্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক এবং নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁ ) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া এসব কথা বরেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুরতবে ইউনিয়নের স্থানীয় একটি রেষ্টুরেন্টে শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশিষ্ট উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও শিক্ষকদের প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার৷
তিনি তার৷ বক্তব্যে বলেন, গুম খুন হত্যা রাহাজানি আগের চেয়ে এখন আরো বেশি বেড়েছে, এর কারন কি আপনারা জানেন? আল্লাহর আইন যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত এগুলো বন্ধ হবে না। তাই সকল আলেম সমাজ মিলে একটি ব্যালট বাক্স দিতে হবে। তবেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে গুম খুন হত্যা রাহাজানি জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড আর হবে না।
জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিনের সভাপতি মাহবুবর রহমান বলেন, হাত বদল হয়েছে, নেতার বদল হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। দখল বাণিজ্য এখনো বন্ধ হয়নি।
জামায়াতে ইসলামী সোনারগাঁ উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন ১৯৫৭ সালে ইংরেজদের নিকট মুসলমানরা যে পরাজয় বরণ করেছিল আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে আবারও আমরা ইসলামি সমাজ কায়েম করতে পারবো।

সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. আবু বকর সিদ্দিক রোমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর আতাউল্লাহ সাবেক প্রিন্সিপাল সাদিপুর মাদ্রাসা, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার তদারককারি দেওয়ান খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইব্রাহিম, সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারী মো. আসাদুল ইসলাম মোল্লা, মাওলানা শাহ আলম আরবি প্রভাষক গোপালদী মাদ্রাসা, তানযিমুল কোরআন মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কবির হোসাইন, রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন প্রিন্সিপাল বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park