
সিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে অবস্থিত অবৈধ চায়না ব্যাটারি ফ্যাক্টরি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েকটি গ্রামের এলাকাবাসী। আজ ৫ই জুলাই (শনিবার) দুপুরে এলাকাবাসী ও স্হায়ীয় বিএনপি নেতারা এই অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি বন্ধ করার দাবি জানান।
জানা যায় আওয়ামীলীগের প্রভাবে বন্দর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ তিনি অসহায় নিরীহ কৃষকদের জিম্মি করে কৃষি জমি জোর করে নিয়ে। এই অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি নির্মাণ করেন। আর এই অবৈধ ব্যাটারি কারখানার দূষিত ধোঁয়া আর ক্যামিকেলে অসুস্থ হচ্ছে এই এলাকার শিশুসহ অনেকে।
৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলেও সেই আগের মতই ক্ষমতা রয়ে গেছে এই আওয়ামীলীগ নেতা মাসুমের। তিনি ক্ষমতার বলে ৫ই আগস্টের পরে বিএনপির কিছু কথিত নেতাদের ম্যানেজ করে তার এই অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি চালিয়ে আসছে।
তাই এলাকাবাসী একত্তিত হয়ে ব্যাটারি ফ্যাক্টরি বন্ধ সহ মাসুমের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মোঃ শাহ-জাহান মোল্লা, বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, বন্দর উপজেলা, মোঃ আরিফ, সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি, ধামগড় ইউনিয়ন। মোঃ মঞ্জু আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপি, মোঃশিমুল মোল্লা. মোঃশাকিল মোল্লা, মোঃ শান্ত মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, মোঃমাসুদ রানা,সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ধামগড় ইউনিয়ন ছাত্রদল, মোঃমাহফুজ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, মোঃরিদয় দেওয়ান, মোঃবাবলু, নারায়ণগন্জ মহানগর ছাত্রদল, মোঃসবুজ সহ আরো অনেকে।