1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

”সোনারগাঁয়ে আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত”

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪০৩ বার পঠিত

” এ বি এম ইন্টারন্যাশনাল ইউনাইটেড কর্তৃক আয়োজিত চিলারবাগ আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৫”

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁয়ে এ বি এম ইন্টারন্যাশনাল ইউনাইটেড কর্তৃক আয়োজিত চিলারবাগ আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৮ এর দুটি জাঁকজমজ পূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
২০ই জুন (শুক্রবার) শ্বাসরুদ্ধকর দুটি ফাইনাল ম্যাচ শতশত দর্শকদের উপস্থিতিতে চিলারবাগ বালুর মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম ফাইনাল ম্যাচে অনুর্ধ্ব ১২ লাল ও সাদা দল মোকাবেলা করে। ম্যাচে ১-০ গোলে লাল দল চ্যাম্পিয়ন হয় । ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মাহির। দ্বিতীয় ফাইনাল ম্যাচে অনূর্ধ্ব ১৮ কালো দল এবং লাল দল মোকাবেলা করে। সেই ম্যাচটি টাই বেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচেও লাল দল ১ – ০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাইফুল।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন বাপ্পি, ডাঃ সোহান, জহিরুল ইসলাম বাবু, রোকনুদ্দীন সুমন প্রধান, বদিউজ্জামান নিপু,  সাদাফ সুলতান ফাউন্ডেশনের কর্ণ ধার আল মাহমুদ সানী, সোনারগাঁও কিংস ক্লাবের পরিচালক, নজরুল ইসলাম বিজয়, মোঃ মনির হোসেন, রহিম, ইমরান হোসেন অপু, আল মামুন, তরিকুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে- তাহিম, বিপুল, রনক, অন্তর, সিয়াম, আবির, সাঈফি, ওয়াফি সহ প্রমুখ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন-মিলন বাবু এবং খেলার রেফারির দায়িত্বে ছিলেন-রাশেদুল কবির।
সম্পূর্ণ টুর্নামেন্টটি আয়োজক ও পৃষ্ঠপোষকতায় ছিলেন- এবিএম ইউনাইটেড ইন্টারন্যাশনাল এর কর্ণধার জনাব বুলবুল আহমেদ। যার একমাত্র লক্ষ্য-কলম ধরো, মাদক ছাড়! খেলাধুলা করো, জীবন গড়ো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park