1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে আ’লীগ নেতা আঃ সাত্তার গং এর বিরুদ্ধে জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে একাধিক মামলার প্রধান আসামি আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদ্রাসা ভাঙচুর, লুটপাট , মাদক ব্যবসার  অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, আওয়ামীলীগের ক্ষমতাকালীন সময়ে নৌকার এমপি কাউসার হাসনাত এবং নৌকার চেয়ারম্যান আল আমিন সরকারের প্রভাব দেখিয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করে আসছেন আল-আমিন সরকারের লাঠিয়াল বাহিনী নামে পরিচিত সাত্তার গং উলুকান্দী গ্রামের আবু সিদ্দিকের ৩৬ শতাংশ জায়গা আওয়ামীলীগের আমলে দখল করে নেন এবং আরো বহু অসহায় মানুষের জায়গা জমি দখল করেন। ঐ ইউনিয়নে অবস্থিত দারুল কোরআন বয়স্ক মাদ্রাসা থেকে চাঁদা দাবি করেন সত্তার গং। চাঁদা না দেওয়ায় মাদ্রাসা লুটপাট ও ভাঙচুর করে নিয়ে যান।

এ বিষয়ে সরকার নিবন্ধিত সংগঠন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সানাউল্লাহ বেপারী বাদী হয়ে চাঁদাবাজি মামলা করেন সোনারগাঁ থানায়। যার মামলা নাম্বার, ০৯/২০২৪। অপর দিকে সাত্তারের ছেলে মোঃ কবির (অর্থ বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ বৈদ্যের বাজার ইউনিয়ন), কবির এবং রুবেল এর নেতৃত্বে এখনো চালিয়ে আসছেন রমরমা ইয়াবার ব্যবসা তাদের অত্যাচারে মামরকপুরবাসী সহ আশেপাশের এলাকার মানুষ অতিষ্ঠ। স্থানীয় বাসিন্দা আবু সিদ্দিক এর ছেলে মোঃ মকবুল হোসেন জানান, আমাদের এই জায়গার পশ্চিম পাশে নৌকার চেয়ারম্যান ও বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকারের নেতৃত্বে সাত্তার গংয়ের মাধ্যমে সরকারি লিজের জায়গা ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মাধ্যমে বিক্রি করে টাকা নিয়ে মোঃ হাবিবুর রহমানের বাড়ির মালিকানা রাস্তা করে দেন আওয়ামীলীগের ক্ষমতার মাধ্যমে।

জায়গাটি আমরা স্বাধীনের পর থেকে শান্তিপূর্ণ ভাবে সরকারি আইন মোতাবেক ভোগদখল করে আসছিলাম। জাল-জালিয়াতির মাধ্যমে সাত্তার নিজের নামে  আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে নেয়, এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি’র নেতাকর্মীরা জানান, আল-আমিন সরকার এবং মাত্তার গং ছাত্র হত্যা ও চাঁদাবাজী সহ একাধিক মামলার আসামি।   তাদের জুলুম  অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park