1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপ ফাইনালে পৌরসভা একাডেমী ও বারদী একাডেমী ১৮+

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪২৬ বার পঠিত
বাংলার কথা ডেস্ক:-
উৎসবমুখর পরিবেশে সোনারগাঁ ইউথ ফুটবল (ইউনিটি ইজ স্ট্রেন্থ) ফুটবল চ্যাম্পিয়নশীপের অনুর্ধ্ব ১৮+ দলের জমজমাট দুটি সেমিফাইনাল খেলা হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ কিংস ক্লাবের উদ্যোগে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় সোনারগাঁ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঝাঁকজমজপূর্ণ ১ম সেমিফাইনালে নোয়াগাঁও ইউনিয়ন কে টাই বেকারে ৪-৩গোলে পরাজিত করে বারদী ইউনিয়ন ফাইনাল খেলার মর্যাদা লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোলরক্ষক রিয়াদ। অপর দিকে ২য় সেমিফাইনাল খেলায় সনমান্দী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা একাডেমী ফাইনালে উঠার গৌরব অর্জন করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় হিমেল।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ কিংস ক্লাবের পরিচালক ব্যারিস্টার তানভীর হায়দার, এ.কে.এম জানে আলম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক, সোনারগাঁ ক্রীড়া সংস্থা,সোনারগাঁ ইউথ এর কোচ মো: সুজন, এবিএম ইউনাইটেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী বুলবুল আহম্মেদ,ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদিন বাপ্পী,নজরুল ইসলাম,পরিচালক সোনারগাঁ কিংস ক্লাব ও দিদার প্রমূখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মফিজুল ইসলাম অপু,মো: সিয়াম এবং শিপন রহমান। ধারাভাষ্যকার ছিলেন, মিলন বাবু। ঐদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে খেলা উপভোগ করেন ফুটবল প্রেমী দর্শকরা।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park