
সোনারগাঁ ইউথ চ্যাম্পিয়নশীপের ২১ তম ম্যাচে নোয়াগাঁও জুনিয়র এবং ২২তম ম্যাচে সনমান্দী সিনিয়র জয়ী
বাংলার কথা ডেস্ক:-
ঐতিহাসিক ঈশাখাঁ’র রাজধানী খ্যাত সোনারগাঁ জাদুঘরের ২নং গেইট সংলগ্ন অবস্থিত সোনারগাঁ স্টেডিয়াম মাঠে ২৫ই এপ্রিল (শুক্রবার) ৩.৩০ ঘটিকার সময় সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ টূর্নামেন্টের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের ২১তম ম্যাচে অনুর্ধ্ব ১৬+ নোয়াগাঁও ১-০ গোলে বৈদ্যেরবাজার ইউনিয়ন কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ওয়াছকুরুনী এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাজিব এবং ২২ তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ সনমান্দী ইউনিয়ন ৩-১ গোলে কাচঁপুর ইউনিয়নকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় তানভীর এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সোহাগ।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুমায়ন কবির রফিক, সাবেক সাধারণ সম্পাদক, সোনারগাঁ পৌর বিএনপি, ক্রীড়ানুরাগী এবং প্রাক্তন খেলোয়াড় বুলবুল আহমেদ, জয়নাল আবেদিন বাপ্পী, আল মাহমুদ সানী, মো: নাইম, মো: রুবেল এবং মো: দিদার প্রমূখ। ম্যাচ রেফারীর দায়িত্বে ছিল, মফিজুল ইসলাম অপু, আল-ইমরান এবং রাসেদুল কবির।