
নিজস্ব প্রতিবেদন:-
নারায়ণগঞ্জ সোনারগাঁ ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প জাদুঘরের ২নং সংলগ্নে অবস্থিত সোনারগা স্টেডিয়ামে ২০ই এপ্রিল (রবিবার)৩.০০ ঘটিকার সময় হাজারো দর্শকদের উপস্থিতিতে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ টূর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ১১তম ম্যাচে অনুর্ধ্ব ১৬ জামপুর একাডেমী ৪-০ গোলে সাদিপুর ইউনিয়ন একাডেমী কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাব্বি এবং ম্যাচ সেরা খেলোয়াড় ইমন নির্বাচিত হয় এবং ১২ তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ নোয়াগাঁও ২-১ গোলে পৌরসভা একাডেমী কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাকিব এবং ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রায়হান। 
ম্যাচ শেষে খেলোয়াড়দের পুরষ্কার বিতরন করেন, ক্রীড়া ব্যক্তিত্ব এবং প্রাক্তন ক্রিকেটার বুলবুল আহেমেদ, সোনারগাঁ কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলাম, আ: রব, মো: সাহাবুদ্দিন, রাশেদুল কবির, মাসফি এবং ধারা ভাষ্যকার মিলন বাবু প্রমূখ।