1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সারাদেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁ নাগরিক সমাজের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পঠিত

ধর্ষণ হত্যার ঘটনায় প্রতিবাদে সোনারগাঁ নাগরিক সমাজের মানববন্ধন

সোনারগা (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:-

নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সোনারগাঁ নাগরিক সমাজের মানববন্ধন। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক ফরিদ হোসেন ও সদস্য সচিব খন্দকার পনির হোসেনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারগাঁ নাগরিক সমাজ মোগরাপাড়া ইউনিয়ন লিডার পুলিন খন্দকার, কোষাধ্যক্ষ আবু হানিফ, সেলিম মিয়া, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, কবির হোসেন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম বিপ্লব, রওশন জাহান সুলতানা, মনির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম, নিটল, সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, ওমর ফারুক, ইউসুফ আলী, শাহাদাত হোসেন চৌধুরী শিপন, মশিউর রহমানসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপরাধ দমনে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। এছাড়া নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া বক্তারা বলেন, সমাজে নারীদের প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তারা। এসময় তারা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনুন। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে দ্রুত স্থিতিশীলতা না এলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।  মানববন্ধনে উপস্থিত সকলে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন এবং এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park