1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের ৪ ঘন্টা পর মাদ্রাসা ছাত্র শিশু ইব্রাহিম মিয়া (৯) এর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানাপুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত ইব্রাহিম সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। নিহত ইব্রাহিম শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকা থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাঁখোজি কোন সন্ধান পাওয়া যায় নাই। ঐ দিন রাত ১১ টায় বাড়ির পাশের লিচু বাগানে পড়নের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, হত্যাকান্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park