1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

”গড়বো মোদের পরিচয়, পরিচয়ের আগে বিয়ে নয়”

”মাদককে না, মাদককে না”

ফারজানা রহমান, ইউএনও, সোনারগাঁ

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ৪ ফেব্রুয়ারি (রোজ বুধবার)সকাল ১১ ঘটিকার সময় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিসের সঞ্চালনায় এবং মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সোনারগাঁ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারজানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: রাসেদুল হাসান, পরিদর্শক (তদন্ত), সোনারগাঁ  থানা  এবং নাসরিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, সোনারগাঁ।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর উদ্যোগে ‍উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন বালক ও ২০০জন বালিকার অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকের ক্ষতিকর দিক এবং মাদক থেকে পরিত্রাণের উপায় এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ফারজানা রহমান অত্যান্ত আন্তরিক পরিবেশে ‍উপস্থিত শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ ও মাদক নিয়ে মতবিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে বিয়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বয়স, বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধের ‍উপায় নিয়ে আলোচনা করেন। বাল্য বিবাহ প্রতিরোধে জরুরী সেবা পেতে হট লাইন নম্বর ১০৯, ৩৩৩, ও ৯৯৯ এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। নিজেদের বাল্য বিবাহ থেকে রক্ষা করার উপায়সমূহ নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মেয়েদের জীবনে পড়াশোনা শেষ করে নিজের আত্মপরিচয় তৈরি করে বিয়ে করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ‘‘গড়বো মোদের পরিচয়, পরিচয়ের আগে বিয়ে নয় উপস্থিত শিক্ষার্থীরা সকলেই এ স্লোগানের সাথে একমত পোষন করে শপথ নেয়।

পাশাপাশি তিনি মাদক কী, এ ক্ষতিকর দিকসমূহ এবং মাদক থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা। তাই নিজেদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে তবেই ভবিষ্যত সুনাগরিক হিসেবে উঠা সম্ভব। সে জন্য ‘‘মাদককে না, মাদককে না” বলতে হবে। উপস্থিত শিক্ষার্থীরা সকলেই এ স্লোগানের সাথে একমত পোষন করে শপথ নেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park