1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে  নয়ন (৩২) নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগা উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে ব্রহ্মপুত্রনদী থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পথচারীরা পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পরে নৌ-পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

অটোচালক নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।সে সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।স্থানীয় গেরেজ থেকে ভাড়ায়  অটোরিক্সা চালাতো।

বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান,গতকাল বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফিরেনি।পরবর্তীতে আজ সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও অটোরিক্সাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ  উপ-পরিদর্শক মাহাবুব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park