1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

লীজের জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ছাত্রলীগ সম্পাদকসহ, আহত ১০

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

মোক্তার হোসেন (আড়াইহাজার) প্রতিনিধি:
নারায়নগঞ্জের আড়াইহাজারে লীজের জমি দখলকে কেন্দ্র করে বিবদামান দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধার দিকে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা ভূমি অফিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আবু তাহের মেম্বার ১৯৮৫ সাল থেকে ২শ’ শতাংশ জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসছে। এ জমির লীজ বাতিল ও দখল নিয়ে তারই ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটে। গত কয়েকদিন ধরে লীজের এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ সরেজমিন পরিদর্শনে যান। উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি ওই এলাকা থেকে উপজেলায় সদরে চলে আসেন। ইউএনও চলে আসার পরপরই উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পরিবারের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, হাসিনা বেগম, আমজাত হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে হাসিনা বেগম জানান, তার পিতা আবু তাহের মেম্বারের নামে বিগত ২৮ বছর যাবত দুই একর (২শ’ শতাংশ) লীজ নিয়ে বৈধভাবে ভোগদখল করে চাষবাস করে আসছেন। তার চাচাতো ভাই সাদ্দাম হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে লীজ বাতিলের চেষ্টা ব্যর্থ হয়। পরবতীর্তে জোরপূর্বক দখল করা জন্য বেশ কয়েকবার তাদের পরিবারের লোকজনকে মারধর করে। লীজের জায়গা নিজেদের দখলে নিতে গত তিনদিন ধরে মহড়া দিচ্ছে। বিষয়টি জানার পর সরেজমিন পরিদর্শন করতে আসেন ইউএনও স্যার। তিনি পরিদর্শন করে যাওয়ার পরপরই প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা তাদের পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে জখম করে।

এ ব্যপারে উপজেলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “জায়গা—জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যেই ঝামেলা হয়েছিলো। যার সাথে ঝামেলা হয়েছে তিনি আমার চাচা হন। তারা আমার উপর হামলা করেছিলো।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, লীজকৃত ভূমি সরেজমিন পরিদর্শন করার জন্য তিনি ঘটনাস্থলে যান। লীজ গ্রহণকারী ও স্থানীয়দের বক্তব্য শোনার পর বিবাদমান পরিবারের লোকজনকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি ফিরে আসে। পরে জানতে পারেন এনিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park