1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগায়েঁ কাভার ভ্যানের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত
বাংলার কথা ডেস্ক:-
নারায়ণগঞ্জের সোনারগায়েঁ আল-মোস্তফা কোম্পানীর কাভার ভ্যানের ধাক্কায় নিতাই (৩২), সাং-সাতভাইয়াপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ-নামে এক মিশুক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ০৬: ২৪ টার দিকে সোনারগাঁ থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পথচারী মো: রাসেল বলেন, সন্ধ্যার দিকে সোনারগাঁ থানা সংলগ্ন আয়কর অফিসের সামনে আল-মোস্তফা কোম্পানীর একটি কাভার ভ্যান ঐ অটোরিক্সাকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে কাভার ভ্যানের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে সাথে সাথে মৃত্যুবরণ করে অটোচালক নিতাই। স্থানীয় লোকজন উক্ত কাভার ভ্যান চালক জামাল হাওলাদার, পিতা: ইসমাইল হাওলাদর, ঠিকানা: ঝালকাঠি-কে আটক করে থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার এস.আই আব্দুল্লাহ আল মাকসুদ বলেন নিহতের পরিচয় পা্ওয়া গেছে পরিবার আসলে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হবে এবং এই ব্যাপারে আ্ইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park