1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁ থানা রোডে সরকারী জায়গা দখল করে অবৈধ বাঁশের দোকানসহ অন্যান্য দোকান উত্তোলন, নেই কোন প্রদক্ষেপ প্রশাসনের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রাচীন ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম কলেজ রোড ও থানা রোড । ৪০ ফুট প্রশস্থের এই সড়কের উভয় পাশে অবৈধ দখলের কারনে প্রশস্থতা ১৫ থেকে ২০ ফুটে এসে ঠেকেছে।

সোনারগাঁ পৌরসভার পক্ষ হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সম্প্রতি রাস্তার পাশে নানা প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। এ সমস্ত প্রতিবন্ধকতার মাঝে রয়েছে ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি নির্মাণ সামগ্রী, রাস্তার পাশে সাইনবোর্ড, দোকানপাটের মালামাল, ভ্রাম্যমান দোকানপাট, ড্রেনে উপর অবৈধ স্থাপনা ইত্যাদি। এছাড়াও রয়েছে শহরের বিভিন্ন রাস্তার সংযোগস্থলে জটলা, হকার ব্যবসা, অপ্রয়োজনীয় পার্কিং ইত্যাদি।

সোনারগাঁ পৌরসভার পক্ষ হতে জানানো হয় এ সকল প্রতিবন্ধকতার কারণে মোগরাপাড়া চৌরাস্তা থেকে থানা রোড যানজট সমস্যা তীব্র আকার ধারণ করে। সাথে সাথে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে, নেই কোন পানি নিস্কাশনে ব্যবস্থা। রাস্তার পাশে, ফুটপাতে নির্মাণ সামগ্রী, সাইনবোর্ড, দোকানপাটের মালামাল, বাঁশের খুঁটি, আস্ত বাঁশ, ভ্রাম্যমান দোকানপাট ইত্যাদি নিজ দায়িত্ব সড়িয়ে ফেলার জন্য পৌরসভার পক্ষ হতে ইতিমধ্যে একাধিকবার মাইকিং করা হয়েছে।

লক্ষ্য করা যায়, সোনারগাঁ থানা রোডে অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিং কোম্পানির বাড়ি যানবাহন এর কারণে যানজট লেগেই থাকে। এরপরেও থানার সামনে অবৈধভাবে রাস্তার উপরে বাঁশের স্তুপ দিয়ে চলাচলের বিঘ্ন ঘটায়। তীব্র যানজটের কারণে চলাচলের অসম্ভব হলেও এই সমস্ত অবৈধ রাস্তার উপরে স্থাপনা থাকার কারণে আরও অনেক কষ্টকর হয়ে ওঠে এমনি মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, স্থানীয় প্রভাবশালী কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এ বাঁশের পালা নদীর উপরে পরিবেশ দূষণ করে ও রাস্তার উপরে অবৈধ স্থাপনা তৈরি করে জমজমাট ব্যবসা করে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করে। এতে একদিকে পরিবেশ দূষণ আর অন্য দিকে সরকারি জায়গা দখল করার অপচেষ্টা চলছে।

এ বিষয়ে সোনারগাঁ সহকারি ভূমি ম্যাজিস্ট্রেট ইব্রাহিম বলেন, ইতি পর্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছি, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park