1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁ থানায় বিএনপির ৮১৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার পঠিত

বাংলার খবর ডেস্ক:
ঢাকা- চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গত ১৯’শে আগস্ট শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছে পুলিশ।
সোমবার দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় নারায়ণগঞ্জজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১১৪ জনকে আসামি করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park