1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধ:-

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় তিনি শ্রেণি কক্ষে পাঠদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির সাথে বাংলাদেশের শিক্ষা পদ্ধতির পার্থক্য তুলে ধরেন। কিভাবে পাঠদানকে আরো বেশি যুগোপযোগী করা যায় এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে পাঠদানে আগ্রহী হয়ে ওঠে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কর্মকৌশল নিয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদের উদ্যোগে এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে এডহক কমিটির সভাপতি ও এনসিপির কেন্দ্রীয় নেতা মো. তুহিন মাহমুদ বলেন, সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশনের শিক্ষকদের পাঠদানের মান বৃদ্ধি করার জন্যই মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ ধরেনের কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করিএ কার্যক্রমের মাধ্যমে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের শিক্ষার মান উন্নয়ন হবে।এ সময় সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এখলাছুর রহমান, কলেজ শাখার শিফট ইনচার্জ সহকারী অধ্যাপক মো. নূরুল হক, স্কুল শাখার শিফট ইনচার্জ অলক কুমার সাহা ও কলেজ শাখার সহকারী অধ্যাপক শফিকুল ইসলামসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park