
নিজস্ব প্রতিনিধি:-
শুক্রবার (০২ রা মে) বিকেল সাড়ে ৩টায় সোনারগাঁ কিংস ক্লাব কর্তৃক আয়োজিত সোনারগাঁ স্টেডিয়াম মাঠে সোনারগাঁ ইউথ (ইউনিটি ইজ স্ট্রেন্থ) ফুটবল চ্যাম্পিয়নশীপ (সিজন-১) এর আকর্ষনীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। ফাইনাল খেলার মাঠটি চতুর্থ পাশে খুটির মধ্যে লাল, নীল, সবুজ ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে। সোনারগা ইউথ (ইউনিটি ইজ স্ট্রেন্থ) ফুটবল চ্যাম্পিয়নশীপ দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রামের শতশত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপড়ে পড়া ভিড় দেখা গেছে মাঠে। জায়গা না পেয়ে অনেক ফুটপ্রেমী দর্শক গাছে, উচু মাচায়, ট্রাকের উপর, অটোরিক্সার ছাদের উপর এবং বিল্ডিং এর ছাদ থেকে খেলা উপভোগ করে।
ফাইনাল খেলায় অনুর্ধ্ব ১৬ সোনারগাঁ পৌরসভা বনাম বৈদ্যেরবাজার ইউনিয়ন মোকাবেল করে। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ১-০ গোলে জয়ের মধ্য দিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন ফাইনালে চাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ম্যাচের একমাত্র গোল দাতা রায়হান।
অপর দিকে অনুর্ধ্ব ১৮+ থেকে মোকাবেল করে সোনারগাঁ পৌরসভা একাডেমী বনাম বারদী ফুটবল একাডেমী। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এতে বারদী ইউনিয়ন ৪-৩ গোলে সোনারগাঁ পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোলরক্ষক রিয়াদ।
এসময় ফাইনাল খেলা উপভোগ করে পুরস্কার বিতরনে উপস্থিত ছিলেন,সোনারগাঁ কিংস ক্লাবের অন্যতম পরিচালক ক্রীড়া প্রেমী ব্যারিষ্টার তানভীর হায়দায়, হাবিব রহমত উল্লাহ, সাবেক সাধারন সম্পাদক,বসোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা, এ.কে.এম জানে আলম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা, পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ছালে মুছা, আল-আমিন,পৌর যুবদল নেতা, সোনারগাঁ ইউথ এর কোচ মো: সুজন ও রাজু, ক্রীড়া ব্যক্তিত্ব এবং প্রাক্তন খেলোয়াড়, একরামুল হাসান বাদল, এহসানুল হাসনাইন, বুলবুল আহম্মেদ, জয়নাল আবেদিন বাপ্পী, আব্দুল্লাহ, আল মাহমুদ সানি, নজরুল ইসলাম, পরিচালক সোনারগাঁ কিংস ক্লাব, রাজিবুল হাসান এবং দেলোয়ার হোসেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মিলন বাবু।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,শাহাদাত হোসেন রতন, হাসান মাহমুদ রিপন, মিজানুর রহমান মামুন, রবিউল হোসাইন, দ্বীন ইসলাম অনিক, শাহাদাত হোসেন।
এসময় অতিথিরা বক্তব্যে এই আয়োজনকে সাধুবাদ জানান এবং এ ধরনের আয়োজন যেন অব্যাহত থাকে। এছাড়া তারা সর্বচ্চো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এখান থেকে খেয়োয়াড়রা যেন বিভিন্ন ক্লাব পর্যায়সহ জাতীয় দলের খেলার সুযোগ পায় সেজন্য খেলোয়াড়দের ভাল মানের খেলা উপহার দেওয়ার জন্য তাগিদ দেন।
সোনারগাঁ ইউথ (ইউনিটি ইজ স্ট্রেন্থ)ফুটবল চ্যাম্পিয়নশীপ (সিজন-১) এ সেরা গোল দাতার পুরষ্কার পান অনুর্ধ্ব ১৬ দলের মোরাদ এবং লিখন, সেরা গোলরক্ষক পুরষ্কার পান অনুর্ধ্ব ১৬ দলের নাহিদ, সর্বচ্চো গোলদাতার পুরষ্কার পান অনুর্ধ্ব ১৮+ দলের হিমেল এবং টূর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বারদী চ্যাম্পিয়ন দলের জুনায়েদ।