1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁযে জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৭১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া। বুধবার (১১ জুন) সকালে উপজেলার মোগড়াপাড়া জামায়াতের অফিসে এ সংবাদ করেন তিনি। ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, একটি গোষ্ঠি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। কলতাপাড়া ফাযিল মাদরাসায় সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব নেই। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করেছে বিধায় তারা আমাকে সভাপতি করেছে। এতে কারো কোনো হাত নেই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই মাদরাসাটি অবহেলিত অবস্থায় আছে। পুরো সোনারগাঁয়ে একটি মাত্র ফাযিল মাদরাসা। তারপরও এই প্রতিষ্ঠানটি অবহেলিত অবস্থায় আছে। আমি সভাপতি হওয়ার পর এই মাদরাসাকে আলিম পরীক্ষার কেন্দ্র করেছি। এছাড়া কামিল পর্যন্ত করার জন্য আবেদন করেছি। জামায়াতের এই নেতা বলেন, পূর্বে কিছু শিক্ষক নিয়মিত প্রতিষ্ঠানে আসতো না। এমনকি তারা তাদের মন মতো ক্লাস করতো। আমি সভাপতি হওয়ার পর থেকে সব শিক্ষক ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকার বাধ্য করেছি। ফলে শিক্ষক ইব্রাহিম ও একটি কতিপয় গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। ড. ইকবাল আরও বলেন, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে। এতে আমার খুব মানহানি হয়েছে। এর ফলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। পরিশেষে তিনি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক এবং এলাকাবাসীর সবার সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমির মাওলানা মো. ইসহাক, জামায়াত নেতা মো. রবিউল হোসাইন, জামায়াতের যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park