1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার (১২ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাকিব (২১), পিতা- আবু মিয়া, সাং-আন্দারমানিক, মদনপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
আমির হামজা টেম্পা (২৫), পিতা- খোরশেদ, সাং কাঁচপুর খালপাড়, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ আমির হোসেন বাবু (২৪), পিতা- মৃত কিতাব আলী, সাং কাঁচপুর দক্ষিণপাড়া, থানা- সোনারগাঁ, মোঃ মুন্না (২৭), পিতা- মৃত কিতাব আলী, সাং কাঁচপুর দক্ষিণপাড়া, থানা- সোনারগাঁ। এ সময় তাদের কাছ থেকে জব্দ তালিকাভুক্ত মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পুলিশ আরও জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park