1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানির সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার খেলোয়াড়, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদল নেতা বিএম ডালিম এবং সলিড এ ওয়ান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল রানা।
ইফতার মাহফিলে সাদাফ সুলতান ফাউন্ডেশন, সাদাফ সুলতান ব্লাড গ্রুপ এবং Sadaf Sultan Vikings-এর সদস্যদের পাশাপাশি সোনারগাঁ উপজেলার ক্রিকেটার ও ফুটবলাররা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, খেলোয়াড় ও সামাজিক সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি খাইরুল ইসলাম সজীব বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করবে।
সভাপতির বক্তব্যে আল মাহমুদ সানি উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা ও আন্তরিকতায় আয়োজনটি সফল হয়েছে। ভবিষ্যতেও খেলাধুলা ও মানবিক কার্যক্রমে সাদাফ সুলতান ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park