1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর কিশোর গ্যাংয়ের হামলা আহত-১

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম নামের এক কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে আহত করেছে। সিয়াম সোনারগাঁও ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। আহত শিক্ষার্থী সোনারগাঁও পৌরসভার সাহাপুর গ্রামের ব্যবসায়ী বদুন মিয়ার ছেলে। অভিযোগ থেকে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ জাফরের সাথে বাকবিতন্ড হয়। তারই জের ধরে ০৬ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় মা জেনারেল হাসপাতালের সামনে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের লিডার জাফর, মোঃ রিফাত ও আরও অজ্ঞাতনামা ৬/৭ জন সহযোগী ধারালো অস্ত্র সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকে।

কলেজ শিক্ষার্থী সিয়াম বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে ধারালো কেঁচি, লোহার শাবল, লোহার রড, দিয়ে এলোপাথারি আঘাত করে। আঘাতে সিয়ামের হাতে পায়ে, মাথায় ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। অভিযুক্ত জাফর পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবী আলীর ছেলে ও মোঃ রিফাত সোনারগাঁও পৌরসভার হাতকোপা গ্রামের বাসিন্দা।

অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ বলেন, কলেজ শিক্ষার্থীর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park