1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে যানজট ও দুর্ঘটনা নিরসনে আলোচনা সভা; ব্যাতিক্রমী সিদ্ধান্ত ইউএনও’র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

সোনারগাঁ সংবাদদাতা :-

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া থেকে আনন্দ বাজার ভায়া বৈদ্যেরবাজার রোডে যানজট নিরসন, দুর্ঘটনা এবং জনদূর্ভোগ কমাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক ফারজানা রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি, আশারাফুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সূরা ও কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ সময় মেঘনা গ্রুপ, আমান গ্রুপ, আল মোস্তফা এবং মার্শ ফিড কোম্পানির মালিকগণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সকলের মতবিনিময়ের পর সিদ্ধান্ত নেয়া হয় কোম্পানীর মালিকগণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০ (বিশ) জন লাইনম্যান নিয়োগ দিবেন। যারা পরীক্ষামূলকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত যানজট নিরসনে কাজ করবেন।উপজেলা প্রশাসনসহ সকলেই ডিসেম্বর-২০২৪ পর্যন্ত যানবাহন চলাচলে শৃঙ্খলার বিষয়টি দেখবেন।

এ সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকলে এর ধারাবাহিকতা বজায়ের লক্ষ্যে জানুয়ারি মাসের ১ম সপ্তাহে পুনরায় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park