1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে যাত্রীবাহী নোয়া গাড়িতে অগ্নি, দগ্ধ ০৫

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ জুলাই বুধবার সকালে মেঘনাঘাট টোলপ্লাজায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী নোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নোয়া গাড়িতে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম এই অগ্নিকাণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী বরাতের মাধ্যমে জানা যায়, সকাল ১০ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) একটি নোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে যায়।

পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা নোয়া গাড়িটির জানালাগুলো ভেঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সা‌র্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park