1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বেড়ে চলেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা, প্রশাসন নিরব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:

সোনারগায়ে দিন দিন বেড়েই চলেছ অটোরিক্সা, মটর সাইকেল চুরি এবং ছিনতাইয়ের ঘটনা। এতে সাধারণ মানুষ উৎকণ্ঠায় রয়েছে। একের পর এক ঘটনা ঘটছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায়। পুলিশের ভূমিকা নিয়ে বাজে মন্তব্য করছে সাধারণ মানুষ। এমনি ২ টি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চরম বিপাকে ভুক্তভোগীরা। নিরুপায় হয়ে পরেছে তাদের চলার পথ।

ভুক্তভোগীরা বলছেন, ছিনতাইকারীরা আগে থেকেই ভুক্তভোগীকে টার্গেট বানিয়ে গতিবিধি নজরে রাখেন। এক পর্যায়ে সুযোগ বুঝো সব নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই চুরি ছিনতাইয়ের অধিকাংশ ঘটনার এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এমনি এক ঘটনার কথা বলেন, মোবাইল ব্যাংকিং কোম্পানি রকেট কর্মী ভুক্তভোগী মোঃ কাউসার (২১)।গত রোববার (১৭সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে এই রকেটকর্মীকে পিটিয়ে নগদ ৪ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিতাই করে নিয়ে গেছে, ছিনতাইকারী আলামিন (২৫) ও তার সাঙ্গ-পাঙ্গরা।

ভুক্তভোগী ছিনতাইকারীদের আঘাতে আহত রকেট কর্মী কাউসার এ বিষয়ে সোনারগাঁ থানায় ছিনতাইকারীর নাম ও ছবিসহ লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।কাউসারের বাড়ী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বড় রায়পাড়া গ্রামে, বাবার নাম আঃ বারেক । তিনি রকেটের মার্কেটিং সহকারী হিসেবে সোনারগাঁয়ে কর্মরত আছেন।

এরই ধারাবাহিকতায় উপজেলার ভট্টপুর এলাকা থেকে এক কলেজ ছাত্রের বাড়ীর সামনে তালা ভেঙে একটি মটর সাইকেল চুরি করে নিয়ে যায়, এছাড়া বৈদ্যের বাজার ইউনিয়নের উলুকান্দী মাদরাসা এলাকায় গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তালা কেটে একটি গ্যারেজ থেকে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এই দুটি ঘটনার সিসি টিভি ফোটেজ পাওযা গেছে।

এ ঘটনায় অটোরিকশার ড্রাইভার ও গ্যারেজ মালিক খুবই মানবেতর জীবনযাপন করছেন। পরিবার গুলোকে দেখবার মতো কেউ যেনো নেই সেখানে। শান্তনা জানাবারও নেই কেউ।

ভুক্তভোগী গ্যারেজ মালিক শাহজালাল সোনারগাঁ থানায় অভিযোগ করেন এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখান। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। ঘটে যাওয়া লোম হর্ষক অনেক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের দমন করতে পারছেনা। অপরাধীদের বেশির ভাগ থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।

এব্যাপারে পুলিশ কর্মকর্তাদের অনেকেই বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ যথেষ্ট তৎপর ও সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। তবে বেশির ভাগক্ষেত্রে যে কোন অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপরও অপরাধীদের ধরার জন্য পুলিশি তৎপরতার কোন ঘাটতি নেই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park