1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বিজয় ধ্বনি যুব সংঘের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

মো: মাসুম (বাংলার কথা ডেস্ক):-

গতকাল ০৫ অক্টোবর, ২০২৩ইং সোনারগাঁয়ে বিজয় ধ্বনি যুব সংঘ নামে ব্যতিক্রমধর্মী সেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ ঘটল।এই সংগঠনের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে, সেচ্ছাসেবী কাজের পাশাপাশি নিজে সাবলম্বী হবো অপরকে সাবলম্বী করব। এছাড়া সমাজের দুস্থ, গরীব, অসহায় মানুষকে নিজেদের অর্থের মাধ্যমে সাহায্য সহযোগিতা করা।

গতকাল সরকারী রেজিষ্ট্রেশনের মাধ্যমে দুপুর ২.৩০ ঘটিকার সময়  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হইতে  বিজয় ধ্বনি যুব সংঘের  সরকারী রেজিষ্ট্রেশন প্রাপ্ত নিবন্ধিত সনদ আনুষ্ঠানিক ভাবে সদস্যদের হাতে তুলে দেন জনাব রেজওয়ান- উল- ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ,  এন,এম ইয়াছিনুল হাবিব তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সোনারগাঁ, নারাযণগঞ্জ ।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ইমরান হোসেন অপু, সাধারণ সম্পাদক, মোঃ আরিফ হোসেন তুষার, কোষাধক্ষ,  উজ্জল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক, মাজহারুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক,  জনাব মিজান শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক, মহিবুল্লাহ, কার্যকরী সদস্য, তৌকীর আহমেদ, সদস্য ।

এ সময় মোঃরেজওয়ান – উল- ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এবং এম এম ইয়াছিনুল হাবিব তালুকদার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সততা এবং নিষ্ঠার সাথে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য আহ্বান করে।যেমন: সমাজের মাদক বিরোধী প্রচারণা, বাল্যবিবাহ রোধ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম থেকে বিরত হওয়ার জন্য জনগণকে সচেতন করার বিষয়ে আলোকপাত করেন।

এছাড়া ইমরান হোসেন অপু, সাধারণ সম্পাদক, মোঃ আরিফ হোসেন তুষার, কোষাধক্ষ, উজ্জল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক উপজেলা নির্বাহী অফিসার কে বলেন আমরা যেকোন সমাজ সেবামূলক কাজের জন্য প্রস্তুত।রক্তদান, মহামারী, বৃক্ষরোপন, দুস্থ্য অসহায়দের সাহায্য, চিকিৎসা সেবা এবং বিভিন্ন অপরাধমুলক কাজের সচেতনা বৃদ্ধির জন্য প্রচার প্রচারনা করা। এছাড়াও বিজয় ধ্বনি যুব সংঘের সকল সদস্যদের আত্মকর্মস্থানের জন্য যুব উন্নয়ন কর্মকর্তার নিকট বিভিন্ন ট্রেনিং বিষয়ে কথা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবং যুব উন্নয়ন কর্মকর্তা তাদের সাথে সমাজ সেবা কাজে সহযোগিতা ও একাত্ম হয়ে কাজ করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park