1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত-১, আহত-১২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

সোনারগা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ।দূর্ঘটনায় বাসে থাকা এক যুবক নিহত হয়েছে এবং ১২ জন যাত্রী আহত হয়েছে।

২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী বাস জৈনপুর এক্সপ্রেস একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা ১০/১২ জন আহত হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park