1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বাবার সাথে বাড়ি ফেরা হলো না ছেলে জিসানের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবার সাথে মটরসাইকেলে করে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিসান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে শিশুটির বাবা হারুন-অর-রশিদ ও  ছোট ছেলে তানজিল(৮)।

বুধবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ ব্রীজে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার বন্দর প্রতিনিধি হারুন-অর-রশিদ, দুই ছেলে জিসান ও তানজিলকে নিয়ে মটরসাইকেল যোগে আত্নীয়ের বাড়ীতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরে আসার পথে উদ্ধবগঞ্জ ব্রীজে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশার সাথে পেছনের চাকার সাথে ধাক্কা লেগে দুই ছেলে সহ  হারুন-অর-রশিদ পড়ে যায়।

এসময় বড় ছেলে জিসান মোটরসাইকেলের নিচে চাপা পড়লে মোটরসাইকেলের রডের স্টান্ড তার অন্ডো কোষ ভেদ করে ঢুকে যায় এবং বাবা হারুন-অর-রশিদ এবং ছোট তানজিল (৮) আহত হন। ঘটনাস্থলের লোকজন রক্তাক্ত জখমী অবস্থায় বড় ছেলে জিসান (১৩) কে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আংশকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্থানীয় লোকজন বলেন হাসপাতালে নেওয়ার পথে রক্তাক্ত অবস্থায় জিসান (১৩) বলতে থাকে আমার বাবা ও ছোট ভাই কেমন আছেন? আল্লাহ তুমি তাদেরকে ভাল রেখো। পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জিসান (১৩) মৃত্যুবরণ করে।

সাংবাদিক হারুনুর রশীদের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। জিসানের মৃত্যুতে পৌরসভার দরপত গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে। জিসানের এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেনা। সাংবাদিক হারুনর রশীদের ছেলে জিসানের মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ রিপোটার্স ক্লাব এবং বিএমউজে নারায়ণগঞ্জ শাখার সভাপতি মো: মনিরুল আলম, রাজধানীর টিভির নারায়নগঞ্জ প্রতিনিধি মো: আক্তার হোসেন, দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও নিউজ জাগো সোনারগাঁও২৪.কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুস সালাম সুজন, দৈনিক আমার সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো: ফাহাদুল ইসলাম, দৈনিক বাংলার কথা পরিবার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park