1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে জোরপূর্বক এতিমের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলাপদী এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী নাজমুল হুদা নামের এক যুবক। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)১২ ঘটিকার সময় দৈলেরবাগ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নাজমুল হুদা জানায় বাবা-মা বিহীন আমি একজন এতিম সন্তান। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে কৃষ্ণাদি মৌজায় তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। একই ইউনিয়নের ষোলপাড়া গ্রামের রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তার বাবার কাছ থেকে রাতের আধারে নামে মাত্র দামে ১২০ শতাংশ জমির পাওয়ার অব এ্যাটর্নি করিয়ে নেন। তার বাবা এম এ বাসেদ মারা যাওয়ার পর সেই পাওয়ার অব এ্যাটর্নি বাতিল হয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে জোরপূর্বক অপহরণ করে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়। সাব রেজিষ্ট্রারের সরাসরি না নিয়েই নীচ তলার একটি কক্ষে তার কাছ থেকে ৪৩ শতাংশ জমির একটি দলিলে স্বাক্ষর নেন। সেই দলিল বাতিলের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন নাজমুল হুদা। তিনি সংবাদ সম্মেলনের  জানান, দলিল গ্রহিতা আল মামুন, সোনারগাঁ সাব রেজিষ্ট্রার ও জেলা রেজিষ্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই জমিতে আদালত স্থিতিবস্থা জারি করেন। আদালতের আদেশ অমান্য করে তার জমিতে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলে রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার এবং তাদের সহযোগী সোনারগাঁ উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু। কাজী নাজমুল ইসলাম লিটুর বাবা বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর প্রভাবে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এছাড়া এই ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তিনি এই জমির বিরোধ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। অভিযুক্ত রফিকুল হায়দার বাবু বলেন, বিরোধকৃত জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। কোথাও তার নাম, স্বাক্ষর বা উপস্থিতি নেই বলে দাবি করেন। তার ভাই জমির ব্যবসা করেন। নাজমুলের বাবার কাছ থেকে জমি ক্রয় করে মালিক হয়েছেন। অভিযুক্ত কাজী নাজমুল ইসলাম লিটু জানান, জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি বালু ভরাটের দায়িত্ব নিয়েছেন। সাইনবোর্ড ফেলে দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাছাড়া নাজমুল হুদা তার কাছে জমির মিমাংসার জন্য এসেছেন। সে জমির নামজারি করে সামাজিকভাবে বসে মিমাংসার প্রস্তাব দিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park