1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে চেকপোস্টে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষারিরচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে আসা ১৫০ সিসি কালো-লাল রঙের একটি পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত ঢাকার দিকে পালানোর চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করলে কিছু দূর গিয়ে মোটরসাইকেলটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় আরোহী দুইজন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কার্টনের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে আনুমানিক ৫ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার পৌর ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান জানায়, মোটরসাইকেলটি তার চাচা আবু হানিফের। সে তার চাচাতো ভাই নাইমের কাছ থেকে চাবি নিয়ে বন্ধু জীবনকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। পরে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে কাঁচপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল জীবন এবং গাঁজাভর্তি কার্টনটি জিসানের কোলের ওপর রাখা ছিল।

পলাতক আসামি জীবনকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park