1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ঐহিত্যবাহী বৈদ্যেরবাজার ঘাট আধুনিক রুপে সংস্কারের উদ্যোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী শত বছরের পুরনো বৈদ্যেরবাজার খেয়া ঘাটকে আধুনিক রূপে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাটটি মডেলভাবে নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।

চেয়ারম্যান জানান, তাদের ইউনিয়নের দুটি ঐতিহাসিক বাজার—আনন্দবাজার ও বৈদ্যেরবাজার—দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলার মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ ও পর্যটক এই ঘাট ব্যবহার করে, তাই জনগণের সুবিধার্থে ঘাটটি উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ভোর রাতে শত শত জেলে এই ঘাট দিয়েই জীবিকা নির্বাহ করেন। তাই এই ঘাটকে একটি উন্নত ও মডেল ঘাটে রূপান্তরিত করতে ইউনিয়ন পরিষদের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।”

সম্প্রতি উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম ঘাট এলাকা সরেজমিন পরিদর্শন ও প্রাথমিক মাপজোক সম্পন্ন করেছেন। ইঞ্জিনিয়ার আলমগীর জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় দ্রুত সময়ের মধ্যেই ঘাটের নির্মাণকাজ শুরু হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সোনারগাঁয়ের সার্বিক উন্নয়নে কাজ করছি। বৈদ্যেরবাজার ঘাটসহ সকল অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় সরকার ও জনগণের সহযোগিতায় বৈদ্যেরবাজার খেয়া ঘাট শিগগিরই একটি আধুনিক ও পর্যটকবান্ধব রূপে গড়ে উঠবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park