1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁওয়ে মারিখালি নদী থেকে অজ্ঞাত তরুনের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক : –

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারিখালি নদি থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ১৮ বছরের অজ্ঞাত তরুনের মৃতদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ০৮ নভেম্বর ২০২৩ ইং বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মারিখালি ব্রীজের পশ্চিম পাশে নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে অজ্ঞাত তরুনের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, মারীখালী নদের পিরোজপুর অংশে ১৮ বছর বয়সী এক অজ্ঞাত তরুনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশেকে খবর দিলে সোনারগাঁ থানা ও বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের দল ঘটনাস্থল থেকে তরুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অজ্ঞাত তরুনের লাশের দুই পায়ে নীল রংঙের জিন্সের প্যান্ট বাধা ছিল ও জুতা পরিহিত ছিল। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীর শাখা মারীখালি নদ থেকে অজ্ঞাত তরুনের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

 

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park