1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁওয়ে নৌপুলিশের সাথে চাঁদাবাজদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদ দাতা  :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে পুলিশ-চাদাঁবাজদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা নদীর বারদীর নুনেরটেক এলাকায় বিভিন্ন নৌযানে চাদাঁবাজীর সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০/৩০ জনের একটি চাদাঁবাজ বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান  মেঘনা নদীর নুনেরটেক এলাকায় দিয়ে যাওয়ার সময় বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদা নিয়ে নৌযানে চাদাঁ দাবী করে। এ সময় তাদের দাবীকৃত চাদাঁ না দেওয়ায় এসবি  জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাদাঁবাজরা পুলিশের উপর টেটা, বল্লম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তিন পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনষ্টেবল সোহাগ ও সাইদুরকে আহত করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে গ্রেফতার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতের মধ্যে পুলিশ কনষ্টেবকল সোহাগ ও  বাল্কহেড শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম জানান, আড়াইহাজার মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে আমাদের বাল্কহেড ঢাকা যাচ্ছিলাম। নুনেরটেকে আমাদের চাঁদাবাজরা আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ার আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

এ পথে প্রতিদিন চাদাঁবাজরা চাঁদাবাজি করে। প্রতিদিন তারা নদীতে বিভিন্ন নৌযানের শ্রমিকদের মারধর করে চাঁদা না দেয়ায়।

অভিযুক্ত বারেকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। পরে তাকে ক্ষুদে বার্তাদিলেও সাড়া পাওয়া যায় নি। বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়িঁর ইনচাঁজ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাদাঁবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। গতকাল মঙ্গলবার সকালে চাদাঁবাজরা বিভিন্ন বাল্কহেডে চাদাঁ উত্তোলনের বাল্কহেডরে শ্রমিকদের হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গেলে চাদাঁবাজরা পুলিশের উপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাদাঁবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park