1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হলেন মনিরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সিসিএস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম মনি। । নারায়ণগঞ্জ জেলার জন্য এক গর্বিত মুহূর্ত। সম্মানিত জনাব মনিরুল ইসলাম মনি-কে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে। গত ১৩ই মে (বুধবার) সিসিএস এর নিজস্ব প্যাডে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়। মনিরুল পেশায় একজন দায়িত্বশীল বেসরকারি চাকরিজীবী, যিনি ইতোমধ্যেই সমাজসেবামূলক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে এখন থেকে নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও ইউনিয়নে সিসিএস-এর কার্যক্রম তাঁর দক্ষ নেতৃত্বে পরিচালিত হবে। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী। নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ, সচেতন নাগরিক সমাজ ও সিসিএস পরিবারের সদস্যরা তাঁর পাশে থেকে সক্রিয় সহযোগিতা প্রদান করবে বলে প্রত্যাশা করা যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— “ভোক্তা বাঁচলে, বাঁচবে দেশ — সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।” মনিরুল ইসলাম মনিকে সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park