1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

শোক দিবস উপলক্ষে শ্রমিকলীগ এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি :

জামপুর ইউনিয়ন শ্রমিকলীগ এর উদ্যোগে শোকদিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামপুর এর পেরাবো গ্রামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি রোবায়েত হোসেন শান্ত। সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি মোহাম্মদ মোকলেছুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সৈয়দ সামীম, সদস্য সচিব, সোনারগাঁ থানা জাতীয় শ্রমিকলীগ, মোহাম্মদ রাশেদ আহম্মেদ মঞ্জু, সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগ, মোহাম্মদ আবু হোসেন চৌধুরী লিপন, যুগ সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ, মোহাম্মদ সিরাজনউদৌলা উজ্জ্বল, সহসম্পাদক, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ। হাজ্বী মোহাম্মদ ছগির আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জামপুর ইউনিয়ন পরিষদ। মোহাম্মদ হোসেন খোকন মোল্লা, সভাপতি, ২ নং ওয়ার্ড জামপুর আওয়ামিলীগ। দেওয়ান মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি, জামপুর ইউনিয়ন যুবলীগ। মোহাম্মদ জাহাঙ্গীর, সভাপতি সাদীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ। মোহাম্মদ আশিক,সাধারণ সম্পাদক সাদীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ, মোহাম্মদ নাঈম মোল্লা, সভাপতি ২ নং ওয়ার্ড জামপুর ইউনিয়ন যুবলীগ।

এ সময় সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগ এর সভাপতি শান্ত বলেন, আমাদের সোনারগাঁ এ মোস্তাক এর মতো কিছু আওয়ামিলীগ নেতা আছে যারা মুখে মুখে আওয়ামিলীগ কিন্তু তাদের স্বার্থের বাইরে কিছু হলেই তারা ভুলে যায় তারা যে আওয়ামিলীগ। তাদের মন মতো নমিনেশন না হলে তারা নৌকার বিরুদ্ধে কাজ করতে দ্বিধা বোধ করেন না। নৌকা কে তারা ডুবাতে একবার ও ভাবেন না। নৌকার বিরুদ্ধে কাজ নির্বাচন করতেও তারা ভাবেব না। আবার তারাই নাকি বড় আওয়ামিলীগ। খন্দকার মোশতাক ও বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন,কিন্তু কে জানতো তার মনের খবর? আমরা যারা মন থেকে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধরণ করে আওয়ামিলীগ করি তাদের একটাই কথা বলবো,সাবধান! মোস্তাকরা কিন্তু যুগে যুগে আসে,তারা আছে আমাদের আশে পাশেই। তাদের থেকে সাবধান।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের  জন্য আত্মার মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park