1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

লিয়াকত তো আওয়ামিলীগ এর দানের এমপি’-বললেন এমপি, নজরুল ইসলাম বাবু।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি :

‘আরে, এমপি লিয়াকত তো দানের এমপি,তাকে কি বলবো? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দান করেছেন, তাই আজ সে এমপি। ওনি এখন চেয়ারম্যান দের ছেড়ে মেম্বার দের ডেকে ডেকে কাজ দেয়, নানান চেষ্টায় ওনি নিজেকে পপুলার বানাতে চায়। মিস্টার লিয়াকত যা, তার চেয়ে বড় নেতা যে কিছুক্ষন আগে শুয়ে পরছিলো, আপনারা দেখেছিলেন (একজন পাগল এর কথা বলা হচ্ছে) ওদের (পাগলদের) সাথে কম্পেয়ার করলে কোনো অসুবিধা নাই। ওদের কোনো দর্শন নেই, ওদের কোনো রাজনীতি নেই, ওদের কোনো রাজনীতির প্র্যাকটিস নাই। ওদের মধ্যে শিক্ষার অভাব আছে। ওদের মধ্যে হিংসা বিদ্বেষ। ওরা আমাদের লাট পেয়ে সব ভুলে গিয়েছে। এই সোনারগাঁ এর মানুষকে কষ্ট দিচ্ছে। আমার নেতাদের সাথে মুনাফেকি করছে।’
এমনটাই বলছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
গত ৩০ আগস্ট সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এক শোকদিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁ আসনে আওয়ামিলীগের কাউকে মনোনয়ন দিবে। সোনারগাঁ আওয়ামিলীগ এখন শক্তিশালী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগ, চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা পরিষদ।
সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া, সভাপতি, জামপুর ইউনিয়ন আওয়ামিলীগ, ও চেয়ারম্যান জামপুর ইউনিয়ন পরিষদ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হাজী রাসেল আহমেদ (খোকন)

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সোনারগাঁয়ের আওয়ামিলীগের বিভিন্ন নেতা ও জাতীয় পার্টির নেতা এমপি লিয়াকত হোসেন খোকা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park