1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

মোগরাপাড়ায় চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদা দাবি ঘিরে এক ফুটপাত ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে বাবু (৫০) নামে এক ব্যবসায়ী মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭:৩০ টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে আজহার (৪০) নামে এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে মারধর করেন।
আহত ব্যবসায়ী বাবু জানান, প্রতিদিনের মতো তিনি মহাসড়কের পাশে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। এ সময় আজহার তার কাছ থেকে প্রতিদিনের মতো ১০০ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আজহার তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।
পরে আশপাশের অন্যান্য ব্যবসায়ীরা আহত বাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
বাবু আরও বলেন, বিষয়টি পরিবারকে জানানোর পর তাদের পরামর্শে তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park