1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ কারখানায় ভয়াবহ আগুন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি;-

সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে । আগুনের তীব্রতা হওয়ার কারণে পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ, নারায়ণগঞ্জ, কাচঁপুর, বন্দর, গজারিয়া, ঢাকা, ডেমরা কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় সোমবার (১৮ নভেম্বর) ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে কারখানার প্রায় কয়েকশত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ তাদের প্রায় ১২টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বলা যাচ্ছে না।

পেপার মিলে কর্মরত কয়েক জন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, রাতের ডিউটি করতো অনেক শ্রমিক সেখানে আটকা পরেছে। না জানি তাদের কি অবস্থা? আগুনের তিব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বাহির করতে পারেনি কর্তৃপক্ষ। ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার ঐ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park