1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

মো: মোক্তার হোসেন (আড়াউহাজার) প্রতিনিধিঃ 

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ আড়াইহাজারের মেঘনা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌ পুলিশ অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন খাগকান্দা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান। জানা যায়, স্থানীয় ক্ষমতাসীন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকা ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে মেঘনা নদীর উচিতপুরা কাদিরদা কুটিবাড়ি এলাকার শাখা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল । স্থানীয়রা বিষয়টি অনেকবার প্রশাসন জানালেও কোন ব্যবস্থা না নেওয়ায় এরা বেপরোয়াভাবে বালু উত্তোলন করে নদীর দুপাশে ভাঙনের সৃষ্টি করে। ফলে হুমকির মুখে পড়ে স্থানীয় কৃষি জমি ও বাসিন্দারা। জনগনের অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়। খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যে আমরা এ অভিযান চালাতে গিয়ে ঘটনার সত্যতা পাই। অভিযান টের পেয়ে ড্রেজার, ট্রলার পাইপগুলো রেখে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা। আমরা এসব মালামাল জব্দ করেছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করা হলে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park