1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:
সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সোনারগাঁয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রবিবার বাদ মাগরিব মোগরাপাড়া চৌরাস্তায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কার্যালয়ে এই দোয়া মাহফিলের অঅনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশন-এর ভাইস চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন—”এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল মুখগুলো চিরতরে নিভে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আক্তার হাবিব, প্রতিবন্ধী ও শিশু যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মহিন, এইড ফর ম্যান ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ শাহজালাল মিয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীজানুর রহমান, সোনারগাঁ কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া, সংগঠনের সদস্য মোবারক হোসেন, আল আমিন, সিফাত ও মারুফ, বাংলাদেশ তথ্য ও মানবাধীকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার সভাপতি শামিম হোসেন, মোঃ আব্দুল হক মিয়া, এনসিপি জেলা সদস্য মোঃ মোস্তফা, সাংবাদিক মোক্তার হোসেন, কামরুল ইসলাম পাপ্পু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park