1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগায়েঁ স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা বাড়িচিনিস এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খান শান্তসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, হ্রদয় (২৫) ও সিয়াম (১৮), নাজমুল খান শান্ত (২৭) সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল খান শান্তর নেতৃত্বে ১০-১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকায় মোমেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়ি কুপিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা আলমারি থেকে ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মোমেন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।এছাড়া জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park